আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রামে র‌্যালি ও মিছিল করেছে ছাত্রশিবির। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায় সকাল ৭টা হতে চট্টগ্রাম রাহাত্তারপুল এলাকা ঘিরে অবস্থান নেয় ছাত্রশিবির নেতাকর্মীরা।

এইসময় সেখানে পুলিশ অবস্থানরত থাকলে ও পুলিশের চোখ ফাঁকি দিয়ে সকাল ৮টার সময় হাজার খানেক নেতাকর্মী নারায়ে তাকবীর স্লোগান দিয়ে রাজপথ দখলে নেয়।

শিবিরের ঝটিকা মিছিলটি রাহাত্তারপুল হতে শুরু হয়ে এক কিলোমিটার এলাকায় গিয়ে শেষ হয়। মিছিল পরবর্তীতে তারা সেখানে সংক্ষিপ্ত সমাবেশও করে।

মিছিল পরবর্তী সমাবেশে নগর উত্তর সভাপতির পরিচালনায় প্রধান অথিতির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক শাহ মাহফুজুল হক চৌধুরী। আরও উপস্থিত ছিলেন নগর উত্তর সেক্রেটারি এস কে সিকদার কামাল উদ্দীন, আ স ম রায়হান, রিদুয়ানুল হক জিসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মাসুম/এমএনজে