চাঁপাইনবাবগঞ্জে পুলিশের গুলিতে আহত শিবির নেতা তহুরুল ইসলাম নিহতের প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের চৌমুহনী এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী দক্ষিণ শাখা।

শনিবার সকাল আটটার দিকে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী দক্ষিণের অফিস সম্পাদক মোহাম্মদ আলীর নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন নগর দক্ষিণ শিক্ষা সম্পাদক আহমেদ নূহ, প্রচার সম্পাদক ইবনে রফিক, বি এস থানা সভাপতি সাইফুল্লাহ প্রমুখ।

উল্লেখ্য, গত ২৯অক্টোবর জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির আদেশের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের মিছিলে পুলিশ গুলি চালালে শিবির নেতা তহুরুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার সকাল ৮ টা ১০মিনিটে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন।

কেএইচ