রাজধানীর উত্তরখান থানার মাজা পুরানপাড়া এলাকায় পানিতে ডুবে মীম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত মীম পুরানপাড়ার আবুল হোসেনের বাড়িতে তার বাবা-মায়ের সাথে ভাড়া থাকতেন। তাদের বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার চন্দ্রহার গ্রামে।
মঙ্গলবার সকাল ৯টার দিকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে।
উত্তরখান থানার সাব ইন্সপেক্টর আজিজুর রহমান জানান, মঙ্গলবার সকাল ৯টায় পুরানপাড়ার আবুল হোসেনের বাড়ির পাশের এক ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।
তিনি আরো জানন, সোমবার সকাল ৯ টা থেকে শিশুটি নিখোঁজ ছিল। মিমের বাবা আবদুস সালাম বলেন, ‘কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আমার। মিম সাঁতার জানত না। পানিতে পড়ে গিয়েই সে মারা গেছে।’
এআই





