আমরা জেনে বুঝেই এনআইডি সেবাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আনছি। এনআইডি (জাতীয় পরিচয়পত্র) নিয়ে যেসব কথা হচ্ছে তা অবান্তর। এখানে সবার মতামত রয়েছে। বিশেষজ্ঞদের পরামর্শও নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ বুধবার (২৩ জুন) রাজধানীর পুরাতন কারাগার কনভেনশন হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে কারাবন্দিদের ১০০ সন্তানকে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আরো বলেন, সুরক্ষা সেবা বিভাগে আসলে সেবা নিয়ে কোনো ধরনের জটিলতা তৈরি হবে না বরং এনআইডি সেবা এখন যথাস্থানে আসছে।
হোসাইন নূর





