ভেড়ামারার মাদক সম্রাট আলাল উদ্দীনসহ বিভিন্ন অভিযোগে ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে ৩ মাদক ব্যবসায়ীকে প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার কুষ্টিয়া জেলার ভেড়ামারার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন খাঁনের নেতৃত্বে এসআই আননুর জায়েদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে চরদামুকদিয়া এলাকার মৃত জফির উদ্দীনের ছেলে চিহ্ণিত মাদক ব্যবসায়ী আলাল উদ্দীনকে (৩৫) ফেনসিডিলসহ গ্রেপ্তার করে।

অন্যদিকে পৃথক পৃথক অভিযান চালিয়ে ভেড়ামারা থানার এসআই আননুর জায়েদ, এস আই আকবর আলী ভেড়ামারার উত্তরভবানীপুর এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত আসামি মোফা, মন্টু ও বাদলকে গ্রেপ্তার করে।

এছাড়াও কুষ্টিয়া ডিবি পুলিশ ১ কেজি গাঁজা ও ১৮ বোতল ফেনসিডিলসহ উপজেলার ধরমপুর এলাকা থেকে টগরি বেগম ও রিপন আলীকে গ্রেপ্তার করে।

অপরদিকে উপজেলার পশ্চিমা এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত আসামি মুকুল, পূর্ব ভেড়ামারার তারেক এবং কোদালিয়াপাড়া এলাকা থেকে শরিফুল, জুনিয়াদহ মুন্সিপাড়া থেকে খালেক, ধরমপুর থেকে আবু জাফর, কুচিয়ামোড়া থেকে জিয়াকে গ্রেপ্তার করে।

এর মধ্যে মাদক সেবী আব্দুল খালেক, আবু জাফর, জিয়াকে দুপুর সকাল ১টার দিকে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট শান্তি মনি চাকমার আদালতে সোপর্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে তাদের প্রত্যেককে ১ বছর করে কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

ঢাকা, ৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর