ব্যাংকের একজন গানম্যানকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজারের টেকনাফে হ্নীলা স্টেশন থেকে তাকে আটক করা হয়।

আটক জাহেদুল ইসলাম (৫০) চকরিয়া উপজেলার বরইতলী এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে এবং ইউনিয়ন ব্যাংক লি. হ্নীলা শাখার গানম্যান হিসেবে কর্মরত।

টেকনাফ থানা পুলিশের পরিদর্শক (ওসি) আতাউর রহমান খোন্দকার জানান, ব্যাংকের গানম্যান হিসেবে কর্মরত থেকে জাহেদুলের বিরুদ্ধে ইয়াবা পাচারে জড়িত থাকার অভিযোগ ছিল।

গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ৯ হাজার ৬০০ ইয়াবাসহ আটক করা হয়। উদ্ধার করা ইয়াবার মূল্য ২৮ লাখ ৮০ হাজার টাকা।

ওসি আরো জানান, জাহেদুলের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।

এআর