কুষ্টিয়ার পোড়াদহর কবুরহাটে বোমা বিস্ফোরনে স্কুল ছাত্র নিহত ও অপর দুই জন আহত হয়েছে।

শুক্রবার সকাল ১০ টার দিকে কবুরহাট ব্যাপারী এগ্রো ফুডের সামনে এই দুর্ঘটনা ঘটে ।

নিহত স্কুল ছাত্রের নাম নাঈম আহম্মেদ, সে কবুরহাট মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র ও একই গ্রামের তাম্মবারের ছেলে বলে জানা গেছে । 

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটর সাইকেলে যাবার সময় রাস্তায় এই ঘটনা ঘটে বলে জানান,তবে এটি রাস্তায় পড়ে থাকা বোমার বিস্ফোরন না তারা বোমা বহন করছিলো তা নিশ্চিত হওয়া যায়নি ।

আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে । কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।

এআই/এমবি