অবৈধপথে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে জাহিদুল ইসলাম (৪০) নামের যুবককে গ্রেফতার করেছে বিজিবি।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় হিলি সীমান্তের ২৮৫ মেইন পিলারের ২৪ নম্বর সাবপিলারের ফকিরপাড়া থেকে হিলি সিপি ক্যাম্পের বিজিবি সদস্য তাকে গ্রেফতার করেন। জাহিদুল ইসলাম রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার রুপসাতলী গ্রামের ফজলুল হকের ছেলে।

বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আবদুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই যুবক সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করলে কর্তব্যরত বিজিবি সদস্য তাকে গ্রেফতার করেন।

গ্রেফতার যুবককে হাকিমপুর থানায় সোপর্দ করে বিজিবি বাদী হয়ে একটি মামলা করেছে বলে তিনি জানান।

কেএইচ