তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ছয় ইউপিতে আওয়ামী লীগ, একটিতে আ.লীগের বিদ্রোহী স্বতন্ত্র ও একটিতে বিএনপি মনোনীত প্রার্থী বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন।
কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১ নম্বর ভোটমারী ইউনিয়নে আহাদুল হোসেন চৌধুরী (আওয়ামী লীগ), ২ নম্বর মদাতী ইউনিয়নে স্বতন্ত্র আব্দুল কাদের (আ.লীগ বিদ্রোহী), ৩ নম্বর তুষভা-ার ইউনিয়নে নুর ইসলাম (আওয়ামী লীগ), ৪ নম্বর দলগ্রাম ইউনিয়নে খ.ম শফিকুল ইসলাম (আওয়ামী লীগ), ৫ নম্বর চন্দ্রপুর ইউনিয়নে জাহাঙ্গীর আলম (বিএনপি), ৬ নম্বর গোড়ল ইউনিয়নে মাহামুদুল ইসলাম মাইদুল (আওয়ামী লীগ), ৭ নম্বর চলবলা ইউনিয়নে সাংবাদিক মিজানুর রহমান মিজু (আওয়ামী লীগ), ৮ নম্বর কাকিনা ইউনিয়নে শহিদুল হক শহীদ (আওয়ামী লীগ) বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।
লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের বরাত দিয়ে ফলাফলের সত্যতা নিশ্চিত করেছেন।
ওএফ





