ডেমরায় মহার্ঘ্য ভাতা ও মজুরী কমিশনের বকেয়া পরিশোধসহ ১১ দফা দাবিতে লতিফ বাওয়ানী ও করিম জুট মিলস লিমিটেড এর শ্রমিকদের শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে পাট-সুতা ও বস্ত্রকল ডেমরা আঞ্চলিক সংগ্রাম পরিষদের উদ্যোগে সারুলিয়া টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্নে এ শ্রমিক সভা অনুষ্ঠিত হয়।
করিম জুট মিলস লিমিটেড এর সিবিএ সভাপতি হাজী মোহাম্মদ সাঈদ আলমের সভাপতিত্বে শ্রমিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ পাট-সুতা ও বস্ত্রকল সংগ্রাম পরিষদের আহ্বায়ক শহিদুল্লাহ চৌধুরী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন করিম জুট মিলস লিমিটেডের সিবিএ সাধারণ সম্পাদক আবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটকল সংগ্রাম পরিষদের যুগ্ন-আহ্বায়ক লুৎফর রহমান ও শফি আহম্মেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোশারফ হোসেন, আবু তাহের, আব্দুল কাদের প্রমুখ।
এ সময় শ্রমিক নেতারা শ্রমিকদের মহার্ঘ্য ভাতা ও মজুরী কমিশনের বকেয়া পরিশোধসহ ১১ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের কাছে বিশেষ ভাবে অনুরোধ জানান।
কেএইচ





