ঈদে ট্রেনেরঅগ্রিম টিকিট দেওয়ার শেষদিন সোমবার (২৭ জুন)। শেষদিনের টিকিট প্রত্যাশীদের ভিড়ে কমলাপুর স্টেশনে তিল ঠাঁই নেই। কেউ আগের দিন বিকেল থেকে, কেউ সন্ধ্যায় আবার কেউ এসেছেন মধ্যরাতে।

সোমবার (২৭ জুন) সকালেই লাইন স্টেশন ছাড়িয়ে রাস্তায় পৌঁছেছে।

ঢাকা-দিনাজপুর রুটে পরিবারের চার সদস্যের জন্য একতা এক্সপ্রেসের টিকিট নিতে রোববার সন্ধ্যার আগেই লাইনে দাঁড়িয়েছেন ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির ছাত্র রুবায়েত ইবরার।

বেলালজানান, সন্ধ্যায় লাইনে দাঁড়িয়েছি। বাবা সেহরির খাবার দিয়ে গেছেন। লাইনে দাঁড়িয়ে সেহরি খেয়েছি। এখনো লাইনের শতাধিক মানুষের পেছনে রয়েছি।

সুন্দরবন এক্সপ্রেসের টিকিট কিনতে রোববার (২৬ জুন) বিকেল ৫টায় লাইনে দাঁড়িয়েছেন মো. রুবেল হোসেন। অর্ধেক রাত এক বন্ধু লাইনে দাঁড়িয়ে সহযোগিতা করে গেছেন।

ফারুকজানান, দু’দিন চেষ্টা করেও টিকিট পাইনি। সেজন্য রোববার বিকেল থেকে লাইনে দাঁড়িয়েছি। তাও প্রায় ১৫ জনের পেছনে। আশা করি টিকিট পাবো।

কাউন্টার ঘুরে দেখা যায়, সোমবার ঘরে ফেরত অগ্রিম টিকিট দেওয়ার শেষদিন। দেওয়া হচ্ছে ৫ জুলাইয়ের অগ্রিম টিকিট। সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। এর আগেই টিকিট প্রত্যাশীদের ভিড়ে কানায় কানায় ভরে গেছে কমলাপুর স্টেশনের কাউন্টার।

এমই