রাজধানীর দক্ষিণখান থানা এলাকার একটি বাসা থেকে আব্দুল বারেক (৪০) নামে এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১ মে) রাত ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

উত্তরা বিভাগের উপকমিশনার(ডিসি) বিধান ত্রিপুরা জানান, ধারণা করা হচ্ছে পারিবারিক কোন্দলের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। বারেক দুইটা বিয়ে করেছেন। প্রথম স্ত্রীর সঙ্গে তার ঝামেলা ছিল। তিনি বিমানবন্দরে ট্রলি টানার কাজ করতেন।
ওএফ