নারায়ণগঞ্জে  হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী পুণ্যস্নানে পদদলিত হয়ে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার এক  শোক বার্তায় প্রধানমন্ত্রী নিহতদের আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সকালে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে হিন্দুদের অষ্টমী পুণ্যস্নান উত্সবে ভিড়ে পদদলিত হয়ে ১০ জন মারা গেছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতদের সাত জন নারী ও তিনজন পুরুষ।

জেআই