যশোরের বেনাপোল চেকপোস্ট সীমান্ত পথে অবৈধ ভাবে ভারত থেকে ফেরার সময় নারী,পুরুষও শিশুসহ ৩৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। তবে এসময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
মঙ্গলবার (১৭ মার্চ) ভোর ৬ টায় চেকপোষ্টের রেল লাইন পোস্ট এলাকা থেকে এদেরকে আটক করা হয়।
আটকৃতরা হলেন- মানিক হালদার, ফোরকান, কালু খন্দকার, নাহিদুল, শ্রীকৃষ্ঞ, সজল হালদার, বক্কর মোল্লা, জয়নাল, অনিক, আব্দুর রহমান, তাজু শেখ, ফরহাদ, পুতুল, তিলক, রোকসনা, হামিদা, সুমি, মালতি, শেফালী, জোহরা, আরজিনা, কল্পনা, সুমন, গৌরঙ্গ, দিপা, দেলালি, পলি, বাসনা, আরজিনা, মিনা, সপ্না, বিনা, নূরজাহান, নাসিমা ও সোমা।
এদের বাড়ি যশোর, খুলনা, নড়াইল, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার বিভিন্ন অঞ্চলে।ভারতের বিভিন্ন প্রদেশে বাসা, বাড়িতে ও শিল্পকারখানায় শ্রমিকের কাজ করতো। সীমান্ত পথে বাড়ি ফেরার সময় বিজিবি তাদের আটক করে।
বিজিবি জানায়, তাদের কাছে গোপন সংবাদ আসে একদল নারী, পুরুষ অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম করে এপারে প্রবেশের চেষ্ঠা করছে। পরে ওই সীমান্তে অভিযান চালালে দালাল চক্র ৩৫ নারী, পুরুষ ও শিশুকে ফেলে পালিয়ে যায়।
পরবর্তীতে সেখান থেকে ওই সকল নারী, পুরুষকে আটক করা হয়। তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দের প্রক্রিয়া চলছে। সেখান থেকে তাদের যশোর আদালতে পাঠানো হবে বলে জানায় বিজিবি।
বেনাপোল চেকপোস্ট (আইসিপি) ক্যাম্পের ২৬ ব্যাটালিয়ন বিজিবির সুবেদার আইয়ুব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এসএইচ/এমকে





