বান্দরবান শহরের ইসলামি পাঠাগারে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৩৯ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে জেলা শহরের ইসলামি পাঠাগারে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা বৈঠক করছিল।  এ সময় পুলিশ অভিযান চালিয়ে ৩৯ নেতা-কর্মীকে আটক করে।

আটককৃতরা হলেন- চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার অলি আহম্মদ ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুল হামিদ, বান্দরবান জেলা ছাত্রশিবিরের সভাপতি ইমরানুল হক, পৌর জামায়াতের আমির রেজাউল করিমসহ ৩৯ জন।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমির হোসেন বলেন, নাশকতার পরিকল্পনা আর জঙ্গিদের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা আছে কিনা যাচাই করা হচ্ছে।

এমআর