রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দু'জন নিহত হয়েছেন।

মঙ্গলবার রাতে মতিঝিলে পূবালী ব্যাংক সংলগ্ন রাস্তায় ট্রাকচাপায় আহত মোটরসাইকেল চালক মাসুদ (১৮) ঢামেকে বুধবার সকাল পৌনে ৭টায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি রাজধানীর আরামবাগের বাসিন্দা এবং আবুল হোসেনের ছেলে।

মতিঝিল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাহমুদুল হক জানান, ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।

এদিকে, রাজধানীর বাসাবোর বৌদ্ধ মন্দির সংলগ্ন রাস্তায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আসাদুল্লাহ ওরফে টেলু (৫০)। তিনি যাত্রাবাড়ীর ধলপুর বস্তির বাসিন্দা।

সবুজবাগ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাজমুল হক জানান, রাত ৩টায় গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেকে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে মারা যান তিনি।

কেএইচ