ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের মুলজান এলাকায় লেগুনাচাপায় মর্জিনা বেগম (৩৫) নামে এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন।
সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত ওই গার্মেন্টস কর্মী মুলজান গ্রামের মতিউর রহমানের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মর্জিনা তার কর্মস্থল ধামরাইয়ের একেএইচ পোষাক কারখানায় যাওয়ার উদ্দেশে গাড়ির জন্য রাস্তায় দাঁড়িয়ে ছিল। এ সময় আরিচাগামী একটি লেগুনা তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মানিকগঞ্জ সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) আমিনুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
কেএইচ





