শীর্ষ নেতারা সংসদে না যাওয়ার কথা বার বার বলে এলেও গণফোরামের দুই এমপির পর এবার বিএনপির জাহিদুর রহমান জাহিদ একাদশ সংসদের আইনপ্রণেতা হিসেবে শপথ নিতে যাচ্ছেন বলে জানিয়েছে সংসদ সচিবালয়।
সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) তারিক মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, ‘উনার শপথের আয়োজন করা হয়েছে। দুপুরেই শপথ হওয়ার কথা।’
ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচিত জাহিদের অনুরোধেই শপথের এ আয়োজন করা হয়েছে বলে সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।
গণফোরামের সুলতান মনসুর ও মোকাব্বির খানের মত জাহিদুর রহমান জাহিদের জন্যও শপথের আয়োজন হচ্ছে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কক্ষে।
তবে শপথের সিদ্ধান্তের কারণ জানতে ফোন করা হলে জাহিদুর রহমান তা ধারেননি।
গত ২৯ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে বিএনপির ভরাডুবির মধ্যেও ঠাকুরগাঁও-৩ আসন থেকে জয়ী হয়ে চমক সৃষ্টি করেন জাহিদুর রহমান জাহিদ।
বিস্তারিত আসছে...





