চলন্ত বাস থেকে নামার সময় পেছন থেকে অন্য একটি বাসের ধাক্কায় আকবর (৩৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শুক্রবার সকাল সাড়ে ৭টায় মতিঝিল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকবরের বাসা রাজধানীর ডেমরায়।
আকবর কিউট কোম্পারিন গাড়ি চালক বলে জানিয়েছে পুলিশ।
জেইউ/কেএইচ





