পরিবর্তন করা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কল সেন্টারের নম্বর। আগামী রোববার (১৪ ফেব্রুয়ারি) থেকে নতুন নম্বরে কল করে সেবা নেওয়া যাবে।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিমানের ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়।

ওয়েবসাইটে বলা হয়েছে, আগামী রোববার (১৪ ফেব্রুয়ারি) থেকে কল সেন্টারের ০১৭৭৭১৫৬১৩-১৬ এই নম্বর পরিবর্তন করা হবে। যাত্রীরা ০১৯৯০৯৯৭৯৯৭ এই নম্বরে কল করে সেবা নিতে পারবে। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কল করা যাবে।

যাত্রীদের যেকোনো তথ্য নিতে নতুন নম্বরে কল করার জন্য অনুরোধ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

এমবি