গাইবান্ধা কারাগারে থাকা বিমল কিসকো ও চরণ সরেন নামে দুই সাঁওতালের জামিন দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এএসএম তাসকিনুল হক তাদের জামিন মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী ও বাংলাদেশ মানবাধিকার কমিশন গাইবান্ধা শাখার সাধারণ সম্পাদক জানান, বৃহস্পতিবার কারাগারে থাকা দুই আসামির জামিন চেয়ে আদালতে আবেদন করা হয়। পরে বিচারক শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।

গত মঙ্গলবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন এই দুই সাঁওতালকে গাইবান্ধার কারাগারে নিয়ে যায় পুলিশ।

উল্লেখ্য যে, ৬ নভেম্বর থেকে তারা অসুস্থ থাকায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

রুবেল/নাজিব