গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালীতে বিক্ষোভ ও সমাবেশ করেছে জেলা বিএনপি। রোববার দপুরে জেলা শহর মাইজদী জজ কোর্টের সামনের সড়কে জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপি নেতা এবিএম জাকারিয়া, আবদুর রহমান, তাজুল ইসলাম, শাহাদাত হোসেন, পৌর বিএনপি নেতা শহীদুল ইসলাম কিরণ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহ জাফর উল্লাহ রাসেল,
জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক রবিউল হাসান পলাশ, জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খান, জেলা জাসাসের আহবায়ক লিয়াকত আলি খান, সদর উপজেলা যুবদল সভাপতি ভিপি জসিম, শহর ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান প্রমুখ।
এআর





