রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ডা. এমএস আকবর এমপি’র বিরুদ্ধে কোটি টাকা ম্যূল্যের ‘এমআরআই’মেশিন ক্রয়সহ ওই প্রতিষ্ঠানের বিভিন্ন খাতের অমিয়ম, দুর্নীতি, এবং ক্ষমতা অপব্যবহারের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুদক।
বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) নিয়মিত সভায় রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ডা. এমএস আকবর এমপি’র বিরুদ্ধে মেশিন ক্রয়, ক্ষমতা অপব্যবহার, প্রাতিষ্ঠানিক দুর্নীতি , অনিয়ম এবং বিভিন্ন খাতের কোটি কোটি টাকা লোপাটের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
দুদকের পরিচালক মো. গোলাম ইয়াহিয়ার তত্বাবধানে রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ডা. এমএস আকবর এমপি’র বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগ অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে। আর এ ব্যাপারে শিগগিরই দুদক সরেজমিন অনুসন্ধানে নামবেন দুদক কর্মকর্তরা।
ঢাকা, একে, ৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর





