সংঘাত-সহিংসতার দগদগে জলন্ত আগুন নিয়েই শুরু হলো প্রথমবারের মতো দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন।

ছয় পর্বের এই নির্বাচনে ৭৩৯টি ইউনিয়নে ছলছে প্রথম দফার ভোট গ্রহন।এদিকে ভোট গ্রহন শুরু হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে ভোট জালিয়াতি,বোমা নিক্ষেপ,কুপিয়ে জখম,ও কেন্দ্র দখলের অভিযোগ পাওয়া গেছে।

আজ সকাল ৮টা থেকে দেশের ৭১৭টি ইউনিয়ন পরিষদে নির্বাচন শুরু হলেও সহিসংতা শুরু হয়েছে গতরাত থেকেই।

কারচুপির অভিযোগে বরিশালের দরিয়ারচড় খাজুরিয়া ইউনিয়নে আ.লীগ প্রার্থী আব্দুল কাদের এবং পটুয়াখালীর বগা ইউনিয়নে আ.লীগের বিদ্রোহী প্রার্থী এস এম ইউসুফের নির্বাচন বর্জন করেছেন।

 এছাড়া কক্সবাজারে আকবর ডেইল ইউনিয়নে বিএনপি প্রার্থী, ভোলার পশ্চিম ইলিশায় বিএনপি প্রার্থী নির্বাচন বর্জন করেছেন।

পিরোজপুরের সোহাগদরের ১টি কেন্দ্র, বরিশালের গৌড়নদী ও আগৈলঝড়ায় ১২টি ইউনিয়নের সবকটি কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

সাতক্ষীরা,বরিশাল,সহ সারা এই পর্যন্ত ১৯ টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

সাতক্ষিরা,বরিশাল,লক্ষিপুর,ঝালকাঠি,কুড়িগ্রাম,সহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে।

এ ছাড়া নোয়াখালির এক পোলিং এজেন্টকে গুলি করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। এবং এরই মধ্যে কয়েকজন চেয়ারশ্যান ও মেম্বার পার্থির নির্বাচন বর্জনের ঘটনা ঘটেছে।

এদিকে ভোট গ্রহন পরিস্থিতি অনূকুলে না থাকায় এখন পর্যন্ত সারা দেশে ১৭ টি কেন্দ্রের ভোট গ্রহন স্থগিত করা হয়েছে।


এসএম