মৌলভীবাজারের কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে বিপুল বৈধ (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুন) বিকেল ৫টার দিকে শমসেরনগর আউটারে এ দুর্ঘটনা ঘটে।

শমসেরনগর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার কবির আহমদ জানান, বিকেলে রেল লাইনের ওপর দিয়ে রাস্তা পার হচ্ছিলেন বিপুল। এসময় সিলেট থেকে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ওএফ