বগুড়া শহরের মালতিনগর এলাকা থেকে গুলিভর্তি একটি বিদেশী পিস্তলসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত ৯টায় দিকে তাদের গ্রেফতার করা হয়।
তারা হলেন- নাসিমুল বারী (৩৫), আরিফুল ইসলাম (৩০), রায়হান শেখ (২৫) ও মামিনুর রহমান (২৭)।
সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) উজ্জ্বল কুমার রায় জানান, শহরের মালতিনগর এলাকায় নাশকতার পরিকল্পনা করছিল তারা। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে গিয়ে ৬ রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করে এবং তাদের গ্রেফতার করে।
তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে। তারা যুবলীগ নেতা মজনু ও নাহিদ হত্যা মামলার অন্যতম আসামি। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হবে বলেও জানান তিনি।
কেএইচ





