রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে।

রোববার (২৬ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর ১ জন, চাঁপাইনবাবগঞ্জেরর ২ জন এবং কুষ্টিয়ার ১ জন করে রয়েছেন। এর মধ্যে ২ জন করোনা পজিটিভ এবং ২ জন উপসর্গ নিয়ে মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৭ জন। এনিয়ে ২৪০ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ১১৪ জন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ১৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ জন। রামেকের করোনা ইউনিটে করোনা আক্রান্ত হয়ে ৩৫ জন এবং উপসর্গ নিয়ে রোগী ভর্তি রয়েছেন ৭৯ জন। মোট ২৪০টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ১১৪ জন।

শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৯৪টি নমুনা পরীক্ষায় ১৩ জন করোনা পজিটিভ শনাক্ত হন। অন্যদিকে মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ২৭০ জনের নমুনা পরীক্ষায় সাতজন করোনা আক্রান্ত হয়েছেন। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ৬ দশমিক ৮১ শতাংশ।

এমবি