ফেনীর সোনাগাজীতে সিএনজি চালিত অটোরিকশা ছিনতাইকালে আব্দুল কাইয়ুম সবুজ নামে এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। তবে ছিনাতাইকারী দলের অন্য তিন সদস্য অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়।

সোনাগাজী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নুর ইসলাম জানান, মতিগঞ্জের পানের গড় এলাকায় একদল ছিনতাইকারী অটোরিকশা ছিনতাই করছিল। চালকের কাছে খবর পেয়ে অটোরিকশার মালিক আমিনুল্লাহ থানায় খবর দেন। তাৎক্ষণিকভাবে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ছিনতাইকারী সবুজকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারী দলের অন্য তিন সদস্য ছিনতাইকৃত অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ সালেহ বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় অটোরিকশার মালিক আমিনুল্লাহ বাদী হয়ে থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

ঢাকা, ২৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই