ভোট কেন্দ্রে হামলা, বিশৃঙ্খলা, ব্যালট বক্স, পেপার ছিনতাই, বিচ্ছিন্ন সংঘর্ষ মধ্য দিয়ে নোয়াখালীর দুই উপজেলার ৮৩টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করে প্রিজাইডিং অফিসারগণ।
নোয়াখালীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই উপজেলায় বেসরকারী ভাবে নির্বাচিত চেয়ারম্যানদের ফলাফল ঘোষণা করেছেন বেগমগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আনিসুজ্জামান ও সেনবাগ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শহীদুর রহমান। এই দুই উপজেলায় নির্বাচিত হলেন যারা।
বেগমগঞ্জ উপজেলা : কাদিরপুর ইউনিয়নে, মোঃ ছালাউদ্দিন (আ’লীগ), ছয়ানী ইউনিয়নে, মোঃ মহিউদ্দিন (আ’লীগ), গোপালপুর ইউনিয়নে মোঃ কামরুল হুদা (আ’লীগ) বাকি ১৩টি ইউনিয়নের ফলাফল স্থগিত থাকবে বলে জানান রিটার্নিং অফিসার ও বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম রেজাউর রহমান।
সেনবাগ উপজেলা : ছাতারপাইয়া ইউনিয়নে আবদুর রহমান বর্তমান চেয়ারম্যান (বিএনপি), ডমুরুয়া ইউনিয়নে মোঃ সাখাওয়াত হোসেন (বিএনপি), নবীপুর ইউনিয়নে আমিন উল্যা (বিএনপি)।
বেগমগঞ্জ ও সেনবাগ উপজেলায় ভোট কেন্দ্রে হামলা, বিশৃঙ্খলা, ব্যালট বক্স, পেপার ছিনতাই, বিচ্ছিন্ন সংঘর্ষ মধ্য দিয়ে দুই উপজেলার ৮৩টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করে প্রিজাইডিং অফিসারগণ।
৮৩টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিতের বিষয়টি বেগমগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আনিসুজ্জামান ও সেনবাগ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শহীদুর রহমান নিশ্চিত করেছেন।
বেগমগঞ্জে ৫৬টি ও সেনবাগে ২৭টি সহ ৮৩টি কেন্দ্র বন্ধ থাকায় বাকি ১৯ টি ইউনিয়নের ফলাফল স্থগিত থাকবে বলে জানান রির্টার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মনির হোসেন।
এসএম





