রংপুর নগরীর কলেজ রোড এলাকায়  শনিবার দুপুরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবিরের নেতাকর্মীরা। চাঁপাইনবাবগঞ্জে পুলিশের গুলিতে ছাত্রশিবির  নেতা নিহতের প্রতিবাদে এবং জামায়াতের সকল নেতাদের মুক্তির দাবিতে এই মিছিল করে শিবির।

প্রতক্ষ্যদর্শীরা জানায়, মিছিলটি নগরীর পুরাতন ট্রাক স্ট্যান্ড এলাকা থেকে বের হয়ে লালবাগ গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই শিবির কর্মীরা চলে যায়।

জেআই