বগুড়ার সদর উপজেলায় সফিউল ইসলাম পিপলু (৩৫) নামে এক যুবককে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (১৩ এপ্রিল) রাত পৌনে ১২টার দিকে উপজেলার মাটিডালী এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত পিপলু মাটিডালী উত্তরপাড়ার মৃত আইনুল কাজীর ছেলে। তিনি রাজাবাজার এলাকায় একটি দোকানে কাজ করতেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, মৃত যুবকের দুই চোখ উল্টিয়ে ফেলা হয়েছে। তার গালে এবং বুকের বাম পাশে ছুরিকাঘাত করা হয়েছে। তবে আঘাতের ধরণ দেখে মনে হচ্ছে, পূর্ব পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। পুলিশের একাধিক টিম ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।