যশোরের বেনাপোল সীমান্তের গোগা ইউনিয়নের অগ্রভূলটে মাদক ও চোরাচালান প্রতিরোধে ২১ বিজিবি'র আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে অগ্রভূলট মাদরাসা মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিজিবি'র দক্ষিণ পশ্চিম ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার কর্ণেল ওয়াহিদুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপ পরিচালক স্থানীয় সরকার যশোর মাজেদুর রহমান খান, যশোরের অতিঃ পুলিশ সুপার গোলাম রব্বানী শেখ, শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল, যশোরের মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক মোশারফ হোসন, প্রেসক্লাব বেনাপোলের সভাপতি মহাসিন মিলন, শার্শা থানার ওসি(তদন্ত) তাসমিম আলম, ২১ বিজিবির সিও লেঃ কর্ণেল তারিকুল হাকিম পুটখালী ইউপি চেয়ারম্যান হাদিউজ্জামান, গোগা ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, কায়বা ইউনিয়নের চেয়ারম্যান হাসান ফিরোজ সহ প্রমুখ।
এছাড়াও উক্ত মতবিনিময় সভায় থানা পুলিশের কর্মকর্তা, বিজিবি সদস্যরা, সাংবাদিকবৃন্দসহ স্থানীয় জনগন উপস্থিত ছিলো।
এমএ





