চাঁদপুর শহরে অভিযান চালিয়ে ২শ’ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দিনগত রাত নয়টার দিকে শহরের গুনরাজদী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

আটক মাদক ব্যবসায়ীরা হলেন- শহরের গুণরাজদী এলাকার মৃত খোকন পাটওয়ারীর ছেলে সোহাগ পাটওয়ারী (২৮) ও চাঁদপুর মেথা রোডের সৈয়দ আহমেদ চৌধুরীর ছেলে মাসুম চৌধুরী (২৬)।

চাঁদপুর মডেল থানার সহকারী উপ-পরির্দশক আহসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে পুলিশের একটি দল গুনরাজদী এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে ২শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।

আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

কেএইচ