মানিকগঞ্জের সাটুরিয়ায় ট্রাক-বাসের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে আটজন।
হতাহতদের পরিচয় জানা যায়নি।
শুক্রবার মধ্যরাতে মহাসড়কের সাটুরিয়া উপজেলার সেকেন্ড গোলড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে গোলড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক জানান, নিহতরা বাস ও ট্রাকের চালক। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।
দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
এমআইএস





