চার দিন পর সিলেটের কদমতলী বাসস্ট্যান্ডে হবিগঞ্জের শ্রমিকদের নির্যাতনের ঘটনার নিষ্পত্তি হয়েছে। তাই সোমবার হবিগঞ্জ-সিলেট রুটে বাস চলাচল শুরু হয়েছে। রবিবার সন্ধ্যায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী বৈঠক করেন। এতে মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান সভাপতিত্ব করেন।

হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সজীব আলী এ তথ্য নিশ্চিত করেন। সভায় হবিগঞ্জ থেকে জেলা মোটর মালিক গ্রুপের সভাপতি ফজলুর রহমান চৌধুরী, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সজীব আলীসহ মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া সভায় শ্রমিকদের মারধরের ঘটনার তদন্তের জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি আহত এবং পরিবহন ভাঙচুরের ক্ষতির পরিমাণ নির্ধারণ করবে। এ নিয়ে আগামী ২৬ এপ্রিল আবারও সভা ডাকা হয়।

এআই