আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও যুবলীগ নেতা ইমরান হত্যার মূল আসামী গ্রেফতার না হওয়ার প্রতিবাদে সোমবার রংপুরে আধাবেলা হরতাল ডেকেছে জেলা ও মহানগর দোকান মালিক সমিতি। ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে এ হরতাল।

মহানগর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিলন জানান, সিটি মেয়র সরফুদ্দিন আহম্মেদ ঝন্টুর নেতৃত্বে এ হরতালের ডাক দেয়া হয়েছে। ইমরান হত্যার মূল আসামীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি না দেয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখা হবে।

হরতাল শেষে সোমবার দুপুরে নগরীর পায়রা চত্বর এলাকায় সমাবেশ থেকে পরবর্তী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

এ ব্যাপারে রংপুর কোতয়ালী থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, যুবলীগ নেতা ইমরান হত্যাকারীদের গ্রেফতার করার চেষ্টা অব্যাহত রয়েছে। এ পর্যন্ত ৫ আসামীকে গ্রেফতার ও হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি জিপগাড়ি উদ্ধার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের জন্য সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে।

এআর