লক্ষ্মীপুরে বিশেষ অভিযান পরিচালনা করে গত ৫ দিনে পুলিশ ২৭২ জনকে গ্রেফতার করেছে। সর্বশেষ বৃহস্পতিবার ভোররাতে লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগতি, রামগঞ্জ ও কমলনগর উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ৬০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এর মধ্যে লক্ষ্মীপুর সদর-১৫ জন, রামগতি ১১ জন, রায়পুর-১২ জন, রামগঞ্জ-১০, কমলনগর-৬ জন, চন্দ্রগঞ্জ-৬ জন। গ্রেফতারকৃতদের মধ্যে সন্ত্রাসী, ডাকাতি, চাঁদাবাজি, মাদক ব্যবসায়ী ও বিভিন্ন মামলার পলাতক আসামি রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
লক্ষ্মীপুর সহকারী পুলিশ সুপার মো. নাসিম মিয়া জানান, পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য পুলিশের বিশেষ অভিযান চলছে। জেলার বিভিন্ন স্থান থেকে ৬০ জনকে গ্রেফতার করা হয়েছে।
এ নিয়ে গত পাঁচ দিনে ২৭২ জন গ্রেফতার। এদের মধ্যে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, ডাকাতি মামলার আসামি রয়েছে। সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এআর





