ঝিনাইদহে পুলিশের সাঁড়াশি অভিযানে কথিত এক জেএমবি ও ১১ জামায়াত কর্মীসহ ৩৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযানকালে সদর উপজেলার চাপড়ি গ্রাম থেকে ১টি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। শনিবার রাত ১২টার পর থেকে রোববার ভোর পর্যন্ত জেলার বিভন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
এদিকে শাহীন মোহাম্মদ কিংকং নামে এক জেএমবি সদস্যকে পুলিশ আটকের দাবী করছে। কিংকং ঝিনাইদহ শহরের পবহাটি গ্রামের আব্দুল কুদ্দুস মোল্লার ছেলে। এর আগেও তিনি বেশ কয়েকবার গ্রেফতার হন।কিন্তু তার বিরুদ্ধে আদালতে শক্ত কোন অভিযোগ প্রমান করতে না পারায় জামিনে মুক্ত হয়ে আসেন।
অপরদিকে, ঝিনাইদহ সদর উপজেলার চাপড়ি গ্রাম থেকে নাজমুল গাজী নামে এক যুবকের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা
এআই





