বাড়ি থেকে ডেকে নিয়ে মো. জামাল সিকদার (৪৮) নামে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে জবাই করেছে দুর্বৃত্তরা।
সোমবার ভোর ৫টার দিকে পটুয়াখালীর দুমকি উপজেলার মৌকরন গ্রামের নিজ বাড়ির সামনে তাকে হত্যা করে ফেলে রেখে যায় খুনিরা।
পরে সকাল ৮টার দিকে দুমকি থানা পুলিশ তার লাশ উদ্ধার করে পটুয়াখালী মর্গে প্রেরণ করে।
দুমকি থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, এখন পর্যন্ত হত্যার কোনো রহস্য পাওয়া না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরেই তাকে হত্যা করা হয়েছে।
জেএ





