রাজধানীর কাওরান বাজারের জাহাঙ্গীর টাওয়ারের পাশের গলিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনটিতে রয়েছে বেসরকারি একুশে টেলিভিশন।
আজ (২৬ নভেম্বর) সোমবার সকাল সোয়া ১০টার দিকে ভবনটির নিচ তলা ও দ্বিতীয় তলায় আগুন লাগার ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফায়ার সার্ভিস কর্মীরা জানান, জাহাঙ্গীর টাওয়ারের পাশের গলিতে থাকা চায়ের দোকানে গ্যাসের চুলায় ব্যবহৃত সিলিন্ডারে বিস্ফোরণ থেকে এই আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুন ভবনটির প্রথম ও দ্বিতীয় তলায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তাদের ৭টি ইউনিট সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে। বেলা ১১টার দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিস সদর দফতরের কন্ট্রোল রুমের ইন্সপেক্টর আতাউর রহমান অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত করেছেন।
এমবি





