ট্রেনে কাটা পড়ে দু'জন গার্মেন্ট শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বটতলায় এ দুর্ঘটনা ঘটে।তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কাজে যোগ দিতে ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন তারা।

৭টা ৫০ মিনিটে নারায়ণগঞ্জগামী একটি ট্রেন কোনো হর্ন না দিলে ছয়জন ট্রেনের নিচে কাটা পড়েন। এতে দু’জন ঘটনাস্থলেই মারা যান।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ জিন্নাহ জানান, দু’জনের মৃত্যুর খবর পেয়েছি। তবে পুলিশ যাওয়ার আগেই স্থানীয়রা মরদেহ নিয়ে গেছেন।

এআর