রাস্তায় দাঁড়ানো পাথরভর্তি একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোরগ বহনকারী অন্য একটি ট্রাকের চালক নিহত হয়েছেন।

বুধবার সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম সালাউদ্দিন (৩০)। তিনি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার উত্তরকালারাবি গ্রামের তোরাব আলীর ছেলে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এজাজুল ইসলাম জানান, পুলিশ তার লাশ উদ্ধার করেছে। নিহতের স্বজনরা খবর পেয়েছেন। তারা এসে শনাক্ত করবেন।

দুর্ঘটনাকবলিত সিলেটগামী গাড়িটিও উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি এজাজুল ইসলাম।

এআর