জাতীয় মুক্তি কাউন্সিল আজ ০৫.০৬.২০১৬ বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সম্মুকে বেকার নার্সদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ করে।
জাতীয় মুক্তি কাউন্সিল সম্পাদক ফয়জুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের সাবেক সভাপতি মাইকেল চাকমা, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের (টাফ) আবদুস সাত্তার, মুক্তির মঞ্চ সংগঠন হেমন্ত দাস, হিল উইমেন্স ফেডারেশন সভাপতি নিরুপা চাকমা প্রমুখ।
সমাবেশের সভাপতি ফয়জুল হাকিম বলেন, গত ১লা জুন ঢাকায় বেকার নার্সদের শান্তিপূর্ণ সমাবেশে সরকারদলীয় গুণ্ডারা ও পুলিশ যেভাবে হামলা চালিয়েছে তা চরম নিন্দনীয়। আমরা এই হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
ফয়জুল হাকিম বলেন, বেকার নার্সদের মিথ্যা প্রতিশ্র“তি দিয়ে স্বাস্থ্যমন্ত্রী প্রতারণা করেছেন। নার্সদের ন্যায়সঙ্গত দাবীকে পাশ কাটিয়ে নির্যাতনের পথ বেছে নিয়েছেন। এই নির্যাতন করে আন্দোলন দমন করা যায় না। তিনি অবিলম্বে পূর্বের মতো ব্যাচ ভিত্তিক ও সিনিয়রিটির ভিত্তিতে নার্সদের নিযোগের দাবি জানান।
মাইকেল চাকমা বলেন, সরকার যেভাবে নার্সদের উপর পুলিশ দিয়ে হামলা করেছেন তার নিন্দা জানানোর ভাষা নেই।
আবদুস সাত্তার বলেন, ফ্যাসিবাদী শাসন উচ্ছেদের লক্ষ্যে আমাদের সংগ্রাম বেগবান করতে হবে। বিক্ষোভ সমাবেশ শেষে মিছিল শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।
এআই





