নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে অনন্ত অ্যাপারেলস কারখানায় বৈদ্যুতিক বিস্ফোরণে দুই শ্রমিক আহত হয়েছেন। ওই সময় তাড়াহুড়ো করে বের হওয়ার সময় আংশিক আঘাত পান আরো চার শ্রমিক।

সোমবার (১৮ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, আদমজী ইপিজেডে অনন্ত অ্যাপারেলসের নির্মাণাধীন কারখানায় ওয়েল্ডিং করার সময় বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় মাসুদ মিয়া (৩০) ও শাহাদাত (১৮) গুরুতর আহত হন।

পরে তাদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে বিকট শব্দের পর অন্য শ্রমিকরা তাড়াহুড়ো করে নামার আরো চার নারী শ্রমিক আহত হন। তাদের নাম পরিচয় জানা যায়নি।

ওএফ