দেশের বিভিন্ন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলে ও নানী-নাতনীসহ ১১ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

শুক্রবার সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জে, দুপুরে চট্টগ্রামেরহাটহাজারীতে এবং বৃহস্পতিবার রাতে মাগুরা সদর উপজেলায় ও বিকেলে দিনাজপুরেএসব দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম:চট্টগ্রাম-রাঙামাটি সড়কের হাটহাজারীচারিয়াবুড়ি পুকুর পাড় এলাকায় জিপের চাপায় সানজিদা দাশ (৩৫) ও তার ছেলেহৃদয় দাশ (১৫) নিহত হয়েছেন।

নিহত সানজিদা দাশ ও হৃদয় দাশ হাটহাজারীর কাটিরহাট এলাকার দীপুল দাশের স্ত্রী-সন্তান।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো.জাহাঙ্গীর আলম জানান, সিএনজি অটোরিকশা আরোহী মা-ছেলেকে বিপরীতদিক থেকে আসা একটি জিপ গাড়ি চাপা দিলে তারা গুরুতর আহত হন। পরে তাদেরউদ্ধার করে চমেক হাসপাতালে আনা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

নোয়াখালী:কোম্পানীগঞ্জে বসুরহাট এলাকায় যাত্রীবাহীসিএনজি অটোরিকশা ও মাটিবাহী পাওয়ারটিলারের মুখোমুখি সংঘর্ষে নানী ও নাতনীসহচার জন নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারীসহ চার জন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার বেলা ১১টার দিকে বসুরহাট পৌরসভার করালিয়া রেজিস্ট্রার অফিসেরসামনে মাটিবাহী পাওয়ারটিলার অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে এতেঘটনাস্থলে সুমনা (৯) ও আব্দুল্লা আল মামুন (২৪) মারা যান। এছাড়া হাসপাতালনেয়ার পথে সিএনজি চালক আবু নাছের (৩৭) এবং হাসপাতালে নিয়ে গেলে সুমনার নানীরোজি বেগম (৬০) মারা যান।

আহতদের মধ্যে নিহত রোজিনা বেগমের স্বামী মো. বাবুল (৬৫) তার মেয়ে মৌসুমীআক্তার (২০), স্বপ্না রানী সূত্রধর (২০) ও ফারজানা আক্তারকে (১৭) নোয়াখালীমেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল হক জানান, ঘাতক পাওয়ারটিলারসহ চালক সাদ্দাম হোসেনকে আটক করা হয়েছে। এ ব্যাপারেপ্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাগুরা:মাগুরা সদর উপজেলার মঘীর ঢাল আঙ্গরদাহ এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় তিন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন।

আহতরা জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে খাদে পড়ে যাওয়া কুরিয়ারসার্ভিসের একটি কাভার্ডভ্যান উদ্ধার করতে যশোর থেকে কয়েকজন শ্রমিকঘটনাস্থলে আসেন। কাজ শেষে রাস্তার পাশে দাঁড়িয়ে তাদের মজুরী বুঝেনিচ্ছিলেন। এমন সময় অপর একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনশ্রমিক মারা যান। এতে গুরুতর হন আরও পাঁচ শ্রমিক।

দিনাজপুর:শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড-সুইহারীটার্মিনাল মহাসড়কের বড় বন্দর নতুন পাড়া এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় আংগুরি (৯) ও অনন্যা (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে মহাসড়কের পাশে অনন্যা ও অপর একটি শিশু খেলাকরছিল। এ সময় মাইক্রোবাসকে সাইট দিতে গিয়ে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়েতাদের ওপর উল্টে পড়ে। এতে শিশু অনন্যা ও তার অপর খেলার সাথী আহত হয়। আহতঅবস্থায় তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত ৮টার সময়অনন্যা মারা যায়।

অন্যদিকে, পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কের ভবানীপুর বাজারে রাস্তাপারাপারের সময় ট্রাকের ধাক্কায় আমজাদ হোসেনের মেয়ে আংগুরি আহত হয়। গুরুতরঅবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। এ সময়এলাকাবাসী ঘাতক ট্রাক (ঢাকা মেট্রো-ট-৭৪৭৯) ও চালককে আটক করে পার্বতীপুরমডেল থানায় সোপর্দ করে।

জেআই