কিশোরগঞ্জের বাজিতপুরে উপজেলা বিএনপির নবগঠিত কমিটির আনন্দ মিছিলে হামলা চালিয়েছে পদবঞ্চিতরা। এতে পাঁচ জন নেতাকর্মী আহত হয়েছেন।
শুক্রবার বিকেলে বাজিতপুর পৌর এলাকায় এ হামলার ঘটে। এ সময় দু’পক্ষের মধ্যে লাঠিসোটা নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। ঘটনার পর থেকে শহরে উত্তেজনা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবালের নেতৃত্বে নতুন কমিটিকে স্বাগত জানিয়ে শহরে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বাঁশমহল এলাকায় পৌঁছলে অতর্কিত হামলা চালায় পদবঞ্চিতরা।
এমই





