মাধ্যমিক শিক্ষা জাতীয় করণের দাবীতে বাংলাদেশ শিক্ষক সমিতি কুষ্টিয়া সদর উপজেলা শাখার আয়োজনে সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে কুষ্টিয়া শহরের কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। বারখাদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি
এএসএম আবুল বাশার খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আজগর আলী, বিশেষ অতিথি ছিলেন, জেলা শিক্ষক সমিতির সদস্য সচিব আব্দুল হান্নান।
এ সময় মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, বংশীতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদ আহম্মেদ, ঝাউদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার বিশ্বাস, আলহাজ্ব আব্দুল
গণি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফ উদ্দিন, সৈয়দ আলতাব হোসেন মাধ্যমিক বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদুল ইসলাম, পিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানোয়ার হোসেনসহ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তেলওয়াত করেন, পিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আল-আমিন, পবিত্র গীতা পাঠ করেন, বারখাদা মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মী শিক্ষক শংকর কুমার অধিকারী।
আলোচনা সভায় বক্ততা বলেন, শিক্ষক জাতীর বিবেক তাদের বাদ দিয়ে কোন সমাজের উন্নয়ন সম্ভব নয়। একটি জাতি গঠনে শিক্ষকদের ভুমিকার কোন তুলনা হয় না।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশনেত্রী বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনা শিক্ষকদের নানাবিধ সমস্যা সমাধানে সচেষ্ট রয়েছেন।
তিনি কুষ্টিয়া সদর উপজেলার শিক্ষকদের সমস্যা গুলো সমাধানে চেষ্টা করবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর প্রতি সম্মানা জানিয়ে শোক দিবসের শোক প্রস্তাব গৃহিত হয়। পরে সিন্ধান্ত গ্রহণ করা হয়, উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন প্রস্তুতির জন্য একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।
উক্ত আহবায়ক কমিটি খুব দ্রুততম সময়ের মধ্যে সদস্য সংগ্রহ ও নবায়নের মাধ্যমে বিদ্যালয় শাখা কমিটি গঠন করবে। অনুষ্ঠান পরিচানা করে, উপজেলা শাখার সদস্য সচিব ও কলকাকলী মাধ্যমিক বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক জেব-উন-নিসা।
ঢাকা, ১৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





