টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় শুক্রবার রাতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ একই পরিবারের দুই নারীসহ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। মৃতরা হলেন, কদম গ্রামের শনু মিয়ার স্ত্রী তাসলিমা বেগম (৬৫), তার ছেলে আনোয়ার হোসেন (৪৫) ও স্ত্রী ফরিদা বেগম (৪০)।
শনিবার লতিফপুর ইউনিয়নের কদমা এলাকার ওই নদী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশগুলো উদ্ধার করে। উপজেলা ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, শুক্রবার রাত ১১টার দিকে লতিফপুর ইউনিয়নের কদমা এলাকায় ওয়াজ মাহফিল শেষে খেয়া নৌকায় করে কয়েকজন যাত্রী কোনাই নদী পারাপারের সময় নৌকাটি ডুবে যায়। অন্যরা সাতরিয়ে তীরে উঠতে সক্ষম হলে তিনজন নিখোঁজ থাকে।
এমএনজে





