গোপালগঞ্জের টুঙ্গীপাড়া ও মুকসুদপুর থেকে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদকব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এরআগে সোমবার রাতে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- টুঙ্গীপাড়ার শ্রীরামকান্দি গ্রামের বশার সিকদারের ছেলে পলাশসিকদার (২৯) ও মুকসুদপুরের গোহালা গ্রামের সামাদ বিশ্বাসের ছেলে জাজতু বিশ্বাস (৩৪)।

টুঙ্গীপাড়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান,সোমবার রাতে পলাশ বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে ইয়াবা ট্যাবলেট বিক্রি করছে এমনসংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। পরে তার দেহ তল্লাশি করে২৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মুকসুদপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. আজিজুর রহমান জানান, সোমবারগভীররাতে ইয়াবা বিক্রির সময় জাজতু নামে এক যুবককে আটক করে পুলিশ। পরে তার দেহতল্লাশি করে ৩২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিদের নামে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছেবলে তিনি জানান।

কেএইচ