একশ’ বোতল ফেন্সিডিলসহ রফিকুল ইসলাম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ।

বুধবার দিনগত রাত ১২টার দিকে সদর উপজেলার তিস্তা সড়ক সেতুর চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলার সাহাবুদ্দিনের ছেলে।

লালমনিরহাট সহকারী পুলিশ সুপার আদিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে একদল পুলিশ রফিকুল ইসলামকে তিস্তা সড়ক সেতু চেকপোস্টে আটক করে।

পরে তার শরীর ও ব্যাগ তল্লাশি করে একশ’ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।

এআর